সীমান্ত বন্ধের ঘোষণা এবং ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়াসহ নানা ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ন্যাটো সদস্য এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে এই হুঁশিয়ারি দেওয়া হয় এবং সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ইইউ ও ন্যাটো মিত্রদের জন্য বুমেরাং হবে বলে সতর্ক করা হয়। তবে অন্য দেশের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগকে ‘রুশ অপপ্রচার’ আখ্যা দিয়ে সরাসরি নাকচ করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।