আগামী ১৬ ডিসেম্বর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহুপ্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইউরোপীয় পার্লামেন্টের সম্মতি সাপেক্ষে ২০২৭ সালের মাঝামাঝি তা কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত জাঁ-এরিক পাকে। চুক্তিটি কার্যকর হলে বস্ত্র, তৈরি পোশাক, চামড়া ও প্রকৌশল পণ্যসহ ভারতের শ্রমঘন খাতের প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি পণ্যের ওপর শুল্ক শূন্যের কোঠায় নেমে আসবে। এ ছাড়া চুক্তিতে কৃষিপণ্যের বাজার সুবিধা, সেবা খাত, ডিজিটাল বাণিজ্য এবং পেশাজীবীদের ইউরোপীয় দেশগুলোতে যাতায়াতের কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে।