১৯ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। পরদিন ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি শেয়ার করে ছেলের নাম ‘দেব নিদিমোরু’ জানান এই অভিনেত্রী। ২০২৪ সালে প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। খবরটি প্রকাশ্যে আসতেই বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া, নয়নতারা, রাকুল প্রীত ও কিয়ারা আদভানিসহ নানা তারকা তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।