৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।
সফরের দ্বিতীয় দিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে।
সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার খাতের সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।
এ ছাড়া বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি সফরে বিশেষ গুরুত্ব পাবে। সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সফর শেষে আনোয়ার ইব্রাহিমের ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।
———-
উল্লেখ্য—মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক উপলক্ষে একটি কৃত্রিম প্রতীকী ছবি দেওয়া হয়েছে।