পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও দেশের ইতিহাস জানার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শুধু মুখস্থ করে ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ ফাইভপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী সাক্ষাৎ করতে গেলে তিনি শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেন এবং ভবিষ্যতে যে পেশাতেই যাক না কেন, একজন বিবেকবান মানুষ হিসেবে নিজের পাশাপাশি চারপাশের মানুষ, সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন,

Translate