রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

খা‌লেদা জিয়া‌কে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দ‌রে স্বাগত জানা‌বেন পাঁচজন।

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে বুধবার সকালে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দ‌রে স্বাগত জানা‌বেন পাঁচজন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তা‌রেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়া বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানা‌তে যা‌বেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর আহ‌মেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশ‌নের প‌ক্ষে কামাল উদ্দীন।

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়ে যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, বেগম জিয়া‌কে স্বাগত জানা‌তে আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বি‌ভিন্ন দেশ থে‌কে এরই ম‌ধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী লন্ডনে জ‌ড়ো হ‌য়ে‌ছেন। এত নেতাকর্মী হি‌থ্রো বিমানবন্দ‌রে গে‌লে সিকিউরিটি ইস্যু তৈরি হবে।

Translate