মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদানসমৃদ্ধ ‘ডার্টি বোমা’ হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে ইরান। গোয়েন্দা তথ্যে তাৎক্ষণিক কোনো হামলার ইঙ্গিত না মিললেও ভবিষ্যতে আঘাতের বিকল্প হিসেবে ইরানের এই পরিকল্পনায় হামলার স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ লুকিয়ে রাখার বিষয়ে ইরানের বক্তব্য আড়ি পেতে জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সেখানে ইরানি লোকবল মোতায়েনের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ থাকলেও তারা একমত যে, নির্দিষ্ট এলাকা বসবাসের অনুপযোগী করে তোলা ও ব্যাপক আতঙ্ক ছড়াতে সক্ষম এমন উপাদান যুক্তরাষ্ট্রের ভেতরে লুকিয়ে রাখা তেহরানের পক্ষে সহজ হওয়ায় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।