শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সাভার, আশুলিয়া, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।