বুধবার ৩রা জুন, ২০২৬

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক জেলে-নাবিক চট্টগ্রাম বন্দরের পৌঁছেছেন।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুই ফিশিং ট্রলারে থাকা ৭৮ জেলে-নাবিকসহ মোট ৯০ জন চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় পৌঁছেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কোস্টগার্ডের ঘাটে পৌঁছান তারা। এরপর সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে ফেরত আসা ৯০ জেলে-নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি ফেরত আনা দুটি ফিশিং জাহাজ ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ার মোকারমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Translate