রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

আজ অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংঘটিত জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আজ উদ্বোধন করা হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ভবন উদ্বোধন করবেন।

ট্রাইবুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, ‘জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আজ বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধন করবেন।’

Translate