রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা; এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গত কয়েকদিনে রাজধানীতে ধারাবাহিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাকে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্য হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।