ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা চালানো শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের জন্য শ্রমিকরা জড়ো হতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল ও জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে সড়ক নিরাপত্তা জোরদার করেছে।