চাঁদাবাজি, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯টি সশস্ত্র অপরাধী চক্রের বেপরোয়া তাণ্ডবে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে খুলনা। রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’ বা নবাব বাহিনীর মতো শীর্ষ চক্রগুলোর নিয়ন্ত্রণ ও প্রকাশ্য অস্ত্রবাজির ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই (জানুয়ারি থেকে অক্টোবর) নগর ও জেলায় মোট ৬৯টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে, যার একটি বড় অংশ ঘটছে গুলিতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার করলেও জামিনে মুক্ত হয়ে সন্ত্রাসীদের পুনরায় তৎপর হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।