জন্মদিনের নানা আয়োজনের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকে ধরা দিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার প্রকাশিত একগুচ্ছ ছবিতে তাকে উজ্জ্বল কমলা রঙের ফুল শাড়ি, সাদা নকশার ব্লাউজ এবং মানানসই গহনায় বেশ পরিপাটি ও মোহনীয় রূপে দেখা গেছে। তার এই নতুন সৌন্দর্য ও মিষ্টি ভঙ্গি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।