বিতর্কিত ডিবিপ্রধান হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, ১ জন বাধ্যতামূলক অবসরে

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও বিতর্কিত মহানগর ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, সাবেক এসপি তারেক বিন রশিদ, অতিরিক্ত এসপি এস এম জাহাঙ্গীর হাছান, সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ও মনিরুজ্জামান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, বিনা অনুমতিতে বিদেশে অবস্থান, পলায়ন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Translate