মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও অফ স্পিনার নাঈম হাসানের ক্যারিয়ারসেরা ৯১ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ১৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য দাঁড়াল। সকালে জাকের আলী, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম দ্রুত সাজঘরে ফিরলেও নাঈম একপ্রান্ত আগলে রেখে জীবন পেয়েও লড়াই চালান। ক্যারিবীয়দের পক্ষে রোস্টন চেজ ৫টি এবং জোমেল ওয়ারিকান ৪ উইকেট শিকার করেন।