রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ দল। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া অভিযান প্রায় তিন ঘণ্টা চলে। শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য সংগ্রহ ও বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে কাস্টমস, আয়কর ও ভ্যাটসংক্রান্ত বিভিন্ন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়।