বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
রবিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, করোনা মহামারি, বন্যা ও বিভিন্ন সংকটে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসাসেবা, কৃত্রিম পা সংযোজন ও বৃক্ষরোপণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।