শিরোনাম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন মেসিহরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসীমান্ত বন্ধ ও ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগে এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি রাশিয়ারআগামী ১৬ ডিসেম্বর ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, কার্যকর ২০২৭ সালের মাঝামাঝিপোশাকশ্রমিকদের মজুরিতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকাতৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ কোপা আমেরিকাটি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট ও নয় বলে পাঁচ উইকেটের কীর্তি জামশেদ আলমের

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার কুমিল্লায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে এবং প্রয়োজনে নতুন বই যুক্ত করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট তৈরি হলেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম রাখতে সরকার ভর্তুকি দিচ্ছে। সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

Translate