২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুর্বলতা, কম রাজস্ব আহরণ ও বৈশ্বিক অনিশ্চয়তায় বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও আর্থিক খাতের দুর্বলতাও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে বহির্খাতে কিছুটা স্থিতিশীলতা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া ও সংস্কার কার্যক্রম গতি পেলে ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে উঠতে পারে।
বিশ্বব্যাংক দ্রুত ব্যাংকিং খাত, রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে সংস্কারের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিক করার সুপারিশ করেছে।