চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল তেল ছাড়বে জি-৭

জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। জরুরি বৈঠকের পর আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে সমন্বিতভাবে সরবরাহ শুরু করার কথা জানিয়েছে জোটের দেশগুলো।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউরোপীয় দেশগুলোকে জ্বালানির মজুত ছাড়তে রাজি করানোর উদ্যোগের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। জি-৭ নেতারা নিজেদের মধ্যে জ্বালানি রপ্তানিতে বিধিনিষেধ এড়িয়ে চলার বিষয়েও সম্মত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপ তাদের বিপুল ডিজেল মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে এবং প্রক্রিয়াটি দ্রুত শুরু হবে। এর আগে জার্মানি ও ফ্রান্সকে জরুরি মজুত উন্মুক্ত করার জন্য চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

Translate