জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা-চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, রোববার মধ্যরাত থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।