ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএজি বেলায়েত হোসেনের পদত্যাগ.

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি সংশ্লিষ্ট দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

চলতি মাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এটি ধারাবাহিক পদত্যাগের আরেকটি ঘটনা। এর আগে ৯ সেপ্টেম্বর ডিএজি সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। ৭ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেন।

এ ছাড়া দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও সম্প্রতি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এর আগে জুনে সরকারের কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাত ডিএজি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছিলেন।

Translate