রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া বড় জয় পেয়েছে। ৯৫ শতাংশের বেশি ভোট গণনায় দলটি ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে এবং ৪৫০ আসনের স্টেট ডুমায় ৩৫৫টি আসন পেতে যাচ্ছে।
তিন দিনব্যাপী নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার অংশ নেন। কমিউনিস্ট পার্টি ৪০, এলডিপিআর ২৫ এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেতে যাচ্ছে। তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ সীমিত করা এবং রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চলে ভোট আয়োজন নিয়ে সমালোচনা হয়েছে।
ফলাফল এখনো চূড়ান্ত হয়নি।