চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অপহরণের প্রায় ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় সাতকানিয়ার এক দম্পতি মোজাম্মেল হোসেন ও দিলোআরা বেগমকে গ্রেপ্তার এবং ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর দুপুরে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শিশুটিকে কৌশলে অপহরণ করা হয়। পরে অভিযান চালিয়ে লালখান বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পৃথক স্থান থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।