রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

নবীন সৈনিকদের উদ্দেশ্যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সীমান্তে প্রতিপক্ষের কাছে কখনো পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবে দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না।”

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত এলাকায় অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজ এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা তার বক্তৃতায় আরও বলেন, “আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না। তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষকে নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।”

তিনি বিজিবির নবীন সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করতে তারা কখনোই পিছপা হবে না।

Translate