শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি।’

Translate