মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা। তিনি বলেন, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন। আজ আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। রায় প্রকাশের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

Translate