শনিবার ২৭শে জুন, ২০২৬

বিশ্বকাপের নকআউট নিশ্চিত করল আরও পাঁচ দল

আরও পাঁচটি দল বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগেই মিসর, ইংল্যান্ড, ঘানা, পর্তুগাল এবং প্যারাগুয়ে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়া নিশ্চিত করে ফেলেছে।

এই পাঁচটি দলের প্রতিটিই এখন পর্যন্ত চার পয়েন্ট সংগ্রহ করেছে। এটি নিশ্চিত হয়েছে মূলত গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের প্রভাবে। সে গ্রুপের দুইয়ে থাকা কেপ ভার্দে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে চলে গেছে শেষ ৩২-এ।

এই ফলাফলের কারণে নকআউটের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পয়েন্টের সীমা চারে নেমে এসেছে। যার ফলে শেষ ম্যাচের আগেই তাদের রাউন্ড অব ৩২-এ অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে।

এর আগে আরও ১৯টি দল নকআউট পর্বের টিকিট কেটেছে, যার মধ্যে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

 

Translate