মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমাবন্দর বা আশাপাশের সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়া বা শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এ ধরনের নির্দেশনা আছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খান জানান, প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে কোনও শোডাউন দেওয়া যাবে না। শুধু দলের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।