সুন্দরবনে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। সেখানে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্টগার্ডের রাতভর ‘বন্দুকযুদ্ধ’ হয়। অভিযান এখনও চলমান রয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযান শেষ করে বিস্তারিত জানানো হবে বলে মিডিয়া সেল জানিয়েছে।
জানা গেছে, ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
কয়রার বাসিন্দা ফরিদ জানান, তেঁতুলতলার চরে সুন্দরবনে রাতে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। প্রায় রাত ১০টা ২০ মিনিটের দিকে শুরু হয় এ বন্দুকযুদ্ধ। রাতেই একটি ট্রলারও পুড়িয়ে দেওয়া হয়। তার বাড়ি থেকে ট্রলারের আগুন দেখা গেছে।