শুক্রবার ১৯শে জুন, ২০২৬

সমুদ্রে ইঞ্জিন বিকল, দুইদিন ধরে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৯ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জন জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, আজ শুক্রবার সকাল ৯ টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। পরে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

Translate