সোমবার ১৫ই জুন, ২০২৬

কাপ্তাইয়ে উদ্বার অজগর জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি বিটে উদ্বার হওয়া অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১টায় সাতফুট দৈর্ঘ্য এবং ৭কেজি ওজনের সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান ,শনিবার রাতে রাঙামাটি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের বাস ভবন এলাকার হর্টিকালচার হতে টহল দল অজগর সাপটি উদ্ধার করে। এবং রবিবার দুপুরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে এটি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরেস্টার শফিকুল ইসলাম, ব্যাঙ্গছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার, নুরুল মোস্তফা, আরিফহাসানসহ বনকর্মীরা।

Translate