শনিবার ২৩শে মে, ২০২৬

চট্টগ্রামে নিখোঁজের দুইদিন পর লিফটের নিচে মিলল যুবকের লাশ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যান। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন।

সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছ।

Translate