শুক্রবার ১লা মে, ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি বসতঘর আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম বাঁশখালার মীরবাড়ি এলাকায় এ ঘটনা  ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবু তৈয়ব,মোহাম্মদ ইলিয়াস এবং মোহাম্মদ সায়েমের পরিবার।

 

জানা গেছে, রাত সোয়া দুইটার দিকে বৈদ্যুতিক  শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চতুর্দিকে  ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমতাজ উদ্দিন চাল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা  লিডার মো. নুরুল বশর বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর  ফলে  এলাকাবাসী বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে  রক্ষা পেয়েছে।

Translate