মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের (বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এই অভিযান চালানো হয়।

মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যেকোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে।

তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ।

সূত্র: আলজাজিরা।

Translate