সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

অস্ত্র উৎপাদন ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। এতে যুক্তরাষ্ট্রেরও নজিরবিহীন ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অস্ত্র উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে হচ্ছে দেশটিকে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বাড়াবে। পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করা হবে। পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর শিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে।

পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। এছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।

Translate