তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ভারত কয়েক বছরের মধ্যে তাদের প্রথম ইরানি এলপিজি কার্গো কিনেছে।
২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার ‘অরোরা’, যা ইরানি এলপিজি বহন করছে, শিগগিরই ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই জ্বালানি ভারতের তিনটি প্রধান রাষ্ট্রীয় তেল সংস্থা—ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে ভাগ করে নেওয়া হবে।
ইরানের ওপর মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।
সূত্র: আল জাজিরা।