শনিবার ২০শে জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণহানি কোন দেশে কত

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

ইরানে হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মারা গেছে ২২৮৭ জন।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‍যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মারা গেছে ২২৮৭ জন। তাদের মধ্যে ইরানে ১৪৪৪, লেবাননে ৭৭৩, ইরাকে ২৬, ইসরায়েল ১৪, মার্কিন বাহিনী ১১, সংযুক্ত আরব আমিরাত ৬, কুয়েত ৬, ওমান ৩, বাহরাইন ও সৌদি আরবের দু’জন করে নিহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Translate