চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, কৃষি জমির টপসয়েল কাটার সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে মাটি কাটার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় সাতকানিয়া পৌরসভার বাসিন্দা মোহাম্মদ হোসেন (৩৭) ও কক্সবাজারের বাসিন্দা আরিফ মিয়াকে (২৯) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এসময় মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর ও দুটি ডাম্পট্রাক বিকল করে দেওয়া হয়।