মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি অ্যারাইভাল বাতিল করা হয়েছে।

মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে ওভি-৪০২ ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে সোয়া ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল পৌনে নয়টায় অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Translate