বুধবার ১৭ই জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর উপলক্ষে নিরাপত্তা জোরদারে জেলাজুড়ে ড্রোন উড্ডয়নের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ জুন বিকাল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত মৌলভীবাজার জেলার কোথাও কোনও ব্যক্তি বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত) ড্রোন উড্ডয়ন করতে পারবে না।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং তৎসংলগ্ন এলাকাসহ সমগ্র জেলায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 

Translate