ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১৯ জনের অবস্থা মাঝারি ধরনের এবং ২৫৮ জনের অবস্থা আশঙ্কামুক্ত। এ ছাড়া উদ্বেগের কারণে আটজন এবং শারীরিক মূল্যায়নের জন্য আরও চারজন চিকিৎসা নিচ্ছেন।
শনিবার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৫০ জনকে হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২০ জন বর্তমানে জরুরি বিভাগ বা হাসপাতালে ভর্তি আছেন; বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা মাঝারি হলেও তাদের মধ্যে দুইজন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হননি। এ ছাড়া আরও ২১ জন মাঝারি এবং ৭৫ জন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অন্য দুইজন এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল