সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, সৌদি আরবের নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে দুটি ড্রোন ব্যবহার করে মার্কিন দূতাবাসে এই হামলা চালানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে ‘ইরানের নৃশংস আচরণ’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অঞ্চলটিকে আরও উত্তেজনার দিকে ঠেলে দেবে।

নিজ দেশের ভূখণ্ড এবং স্বার্থ রক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আগ্রাসনের জবাব দেওয়ার পথও তাদের জন্য খোলা রয়েছে।

সূত্র: এপি

Translate