মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় বিএনপি প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তফসিলের পর এটিই প্রথম আচরণবিধি লঙ্ঘন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার বলেন, প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। লোহাগাড়ার সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Translate