আত্মবিশ্বাসী তাসকিনের কলে সাড়া দিয়ে রিভিউ নিয়ে সাফল্য পেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পেল বাংলাদেশ।
তাসকিনের করা বলটি অংশুমান রাতের ব্যাট স্পর্শ করে উইকেট কিপার লিটন দাসের ব্যাটে বল জমা পড়ে। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। হংকং ১.৩ ওভারে মাত্র ৭ রানেই ওপেনার অংশুমানের উইকেট হারায়।
বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে হংকংকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
হংকং: জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রাত, বাবর হায়াত, নিজাকাত খান, ক্যালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), এজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।