মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে জশনে জুলুসে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালিতে অসুস্থ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহতাবস্থায় হাসপাতালে আনা সাইফুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

Translate