বুধবার ২২শে এপ্রিল, ২০২৬

সোমবার ভারত সফর করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারতে সরকারি সফরে যাবেন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হিমালয়ের বিতর্কিত সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এই সফরে।

২০২০ সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর এটি মাত্র দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। তবে গত বছরের অক্টোবরে সীমান্ত টহল চুক্তির পর থেকে দুই দেশের সম্পর্কে কিছুটা শিথিলতা এসেছে। ওই সমঝোতার ফলে পাঁচ বছর ধরে চলা অচলাবস্থা নিরসন হয়। যা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও আকাশপথে যোগাযোগকে ক্ষতিগ্রস্ত করেছিল।

চলতি মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে যাবেন। এটি হবে সাত বছরের মধ্যে তার প্রথম বেইজিং সফর। সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

Translate