সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পূর্বকোণকে নিশ্চিত করেছেন কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম ক্লাবে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখনো চট্টগ্রাম ক্লাবে রয়েছে। পরিবারের জন্য অপেক্ষা করছি। পরিবারের সদস্যরা এলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করতেন।

উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। চাকরি থেকে অবসরের পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।

Translate