সোমবার ৪ঠা মে, ২০২৬

মার্শাল ল’র তদন্ত চলাকালীন আবারও অভিযুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন

দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গঠন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিশেষ কৌঁসুলির দফতর এক ব্রিফিংয়ে জানায়, নতুন অভিযোগগুলোর মধ্যে রয়েছে—ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অন্যের অধিকার চর্চায় বাধা সৃষ্টি, নথি মুছে ফেলার নির্দেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একজন বিশেষ কৌঁসুলি তার ডিসেম্বরের স্বল্পস্থায়ী মার্শাল ল ঘোষণার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ইউনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে বিচার চলছে, যা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জুন মাসে বিশেষ কৌঁসুলি নিয়োগ পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনা হচ্ছে।

ইউন সকল ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। নতুন অভিযোগ সম্পর্কে তার আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।

অভিশংসিত ও ক্ষমতাচ্যুত সাবেক এই নেতা চলতি মাসের শুরু থেকে সিউল ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে আদালত তাকে মুক্তির আবেদন খারিজ করে দেয়।

Translate